ফোন
- ছবিতে “এডিট”-এ ট্যাপ করুন।
- নিচের সারি থেকে একটি টুল বেছে নিন।
- আঙুল দিয়ে ছবিতে আঁকুন।
- দাগ রাখতে “হয়ে গেছে”, বা ছবি আগের মতো রাখতে “বাতিল করুন”-এ ট্যাপ করুন।
ট্যাবলেট
- ছবিতে “এডিট”-এ ট্যাপ করুন।
- নিচের সারি থেকে একটি টুল বেছে নিন।
- ছবিতে আঁকুন। স্টাইলাস কত জোরে চাপছেন, সেই অনুযায়ী রেখা বদলায়।
- দাগ রাখতে “হয়ে গেছে”, বা ছবি আগের মতো রাখতে “বাতিল করুন”-এ ট্যাপ করুন।
কম্পিউটার
- ছবিতে “এডিট”-এ ক্লিক করুন।
- বাঁ দিকের সারি থেকে একটি টুল বেছে নিন, বা ১ থেকে ৭ চাপুন।
- ছবিতে আঁকুন।
- “হয়ে গেছে”-র জন্য Enter, ফেরাতে Z, আর আগের মতো রাখতে Escape চাপুন।
যেখানে খাটে শুধু ছবি। GIF যেমন আছে তেমনই যায়, তাই তাতে “এডিট” নেই; ভিডিওতে “এডিট” ক্লিপ এডিটর খোলে।